ময়মনসিংহে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৫

ময়মনসিংহের ত্রিশালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১২ জন।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বইলর মঠবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই তিনজন ও ময়মনসিংহ মেডিকেলে দুইজন মারা যান।

তবে হতাহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বিষয়টি নিশ্চিত করে ত্রিশাল থানার ওসি মাইনউদ্দিন জানান, মহাসড়কে ট্রাকের বাম পাশের দুটি চাকা নষ্ট হয়ে যায়। এজন্য ট্রাকটি মহাসড়কের পাশে দাঁড়িয়েছিল।

এসময় ঢাকা থেকে ছেড়ে আসা হালুয়াঘাটগামী একটি বাস ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.