পা কেটে ফেলা হলো অভিনেতার!

‘যোধা আকবর’ খ্যাত অভিনেতা লোকেন্দ্র সিং রাজাওয়াতের ডান পা কেটে ফেলা হয়েছে। সংক্রমণের জেরে পায়ে ঘা ছড়িয়ে পড়ায় অস্ত্রোপচারের মাধ্যমে তার পা কেটে ফেলেন চিকিৎসকরা।

টাইমস অব ইন্ডিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে লোকেন্দ্র সিং রাজাওয়াত বলেন, ‘ডান পায়ের পাতায় ভুট্টা দানার মতো একটা ফুসকুড়ি হয়েছিল৷ বিষয়টিকে তখন তেমন কোনও গুরুত্ব দিইনি৷ কিছুদিনের মধ্যে এটি সংক্রমণ শুরু করে শরীরের অস্থিমজ্জায় ছড়িয়ে পড়ে এবং তা সারা শরীরে সংক্রমণ ছড়াতে শুরু করে৷ পচা ঘা হয়ে যায়৷ নিজেকে বাঁচাতে হাঁটুর নিচে থেকে পা বাদ দেওয়া ছাড়া আমার কাছে আর কোনও উপায় ছিল না।’

টেলিভিশন শো ‘যোধা আকবর’এর শামসুদ্দিন আতাগা খানের চরিত্রে অভিনয় করে দর্শকদের কাছে তুমুল সুখ্যাতি অর্জন করেছেন লোকেন্দ্র। তবে মহামারির কারণে কাজের সুযোগ হারিয়ে আর্থিক চাপে পড়েন এই অভিনেতা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.