নতুন রুপে করোনা, করোনাকালিন ঈদ, বাজেট, বাংলাদেশ সরকারের কার্যবিধি, বর্তমান সমসাময়িক রাজনীতি, এবং ছাত্র রাজনীতির আলোচনা ও বিশ্লেষণে শুদ্ধস্বর ডটকম পত্রিকার চতুষ্কোণ সংলাপে অতিথি হয়ে এবার অনুষ্ঠানটি আলোকিত করবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব।
চতুষ্কোণ শুদ্ধস্বর সংলাপ অনুষ্ঠানটি ৩১-০৭-২১ তারিখ শনিবার ইউরোপের সময় সন্ধ্যা ৫ টা, বাংলাদেশ সময় রাত ৯ টায় শুরু হবে। চতুষ্কোণ সংলাপটির সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।
অনুষ্ঠানটি ইউ টিউবে চ্যানেল, পত্রিকার পেইজ এবং সঞ্চালকের ফেইসবুক আইডি থেকে সরাসরি দেখা যাবে।
অনুষ্ঠানটি দেখা এবং প্রশ্ন করার জন্য শুদ্ধস্বর ডটকম পত্রিকার পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি।

