রাজশাহীতে একদিনে সর্বোচ্চ ২৫ জনের প্রাণহানি

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে ২৪ ঘণ্টায় আবারও সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগে গত ২৮ জুনও সর্বোচ্চ ২৫ জন মারা যান।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, নতুন করে মারা যাওয়া ২৫ জনের মধ্যে সাতজন করোনা পজিটিভ ছিলেন। ১৪ জন মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। আর চারজন শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। তারা করোনা নেগেটিভ ছিলেন।

মৃত ২৫ জনের মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের তিন, নাটোরের তিন, নওগাঁর দুই, পাবনার তিন, কুষ্টিয়ার একজন এবং যশোরের একজন রোগী ছিলেন।

হাসপাতালটিতে এ মাসের ১৪ দিনে ২৪৮ জনের মৃত্যু হলো। এর আগে জুন মাসে করোনা ইউনিটে মারা গেছেন ৩৫৪ জন।

হাসপাতাল পরিচালক শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৭২ জন।

বুধবার সকাল ৮টা পর্যন্ত এ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৫০০ জন। হাসপাতালে মোট করোনা ডেডিকেটেড শয্যার সংখ্যা এখন ৪৫৪টি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.