বরগুনার পাথরঘাটায় মাটির নিচ থেকে মা ও কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর পলাতক রয়েছেন স্বামী শাহীন (৩৫)।
শুক্রবার (৩ জুলাই) গভীর রাতে উপজেলার হাতিমপুর গ্রাম থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
পাথরঘাটা থানার ওসি আবুল বাশার এসব তথ্য নিশ্চিত করেছেন।

