পাঞ্জাবে চালু হচ্ছে স্কুল-কলেজ

করোনা মহামারির মধ্যে আগামী সোমবার থেকে রাজ্যের সব স্কুল খোলার নির্দেশনা দিয়েছে ভারতের পাঞ্জাব রাজ্য সরকার। প্রটোকল মেনে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস শুরু হবে।

এনডিটিভির খবরে বলা হয়, করোনা ব্যাপকহারে বেড়ে যাওয়ায় গত বছরের মার্চে সব রাজ্যের স্কুল বন্ধ রাখার নির্দেশনা দেয় দেশটির সরকার। প্রথম ধাপে দেশটিতে করোনা সংক্রমণ কম ছিল। তবে দ্বিতীয় ধাপে বিপর্যয় নেমে আসে। করোনায় মৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। এবার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

করোনা সংক্রমণের মধ্যে স্কুল খোলার সিদ্ধান্ত জানাল পাঞ্জাব রাজ্য সরকার। যদিও ভার্চুয়াল ক্লাসও চালু থাকছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক, স্টাফসহ সবাইকে ভ্যাকসিন নিয়ে আসতে হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.