পটুয়াখালীর ২২ গ্রামে ঈদুল আজহা উদযাপন

প্রতি বছরের ন্যায় এ বছরও সৌদি আরবের সাথে মিল রেখে পটুয়াখালীর ২২ গ্রামে ঈদুল আজহা উদযাপিত হচ্ছে।

মঙ্গলবার সকাল ৯টায় সদর উপজেলার বদরপুর দরবার শরীফ জামে মসজিদে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়। ঈদ জামাত পরিচালনা করেন বদরপুর দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম মাও. মো. আবদুল গনি।

পটুয়াখালী সদর উপজেলার বদরপুর, দুমকী, দশমিনা, গলাচিপার সেনের হাওলা, পশুরী বুনিয়া, নিজ হাওলা, কানকুনি পাড়া, বাউফলের রাজনগর, বগা, তাঁতেরকাঠি, মদনপুরা, ধাউরাভাঙ্গা, সুরদি, চন্দ্রপাড়া, দিপাশা, শাপলা খালী, আমিরাবাদ, শাবুপুরা, ঝিলনা, কলাপাড়ার চালিতাবুনিয়া, গিলাতলা, ফুলতলা, পাঁচজুনিয়া গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হয় ও পশু কোরবানি করা হয়। তবে ঈদের জামাতে সামাজিক দূরত্ব বজায় ও মাস্ক তেমন একটা পরিধান করতে দেখা যায়নি। নামাজ শেষে পশু কোরবানির মধ্যদিয়ে ঈদুল আজহা উদযাপন করে ২২ গ্রামের মানুষ। পরে ঈদ আনন্দে মেতে ওঠেন সকলে।

বদরপুর দরবার শরীফ জামে মসজিদের পেশ ইমাম মাও. মো. আবদুল গনি বলেন, আল্লাহর অশেষ রহমতে প্রতিবছরের ন্যায় এবারও সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল আজহা পালন করছি। আমাদের সাথে জেলার ২২ গ্রামের মানুষ ঈদের নামাজ আদায় করেছে। নামাজ শেষে সকল মুসলিম উম্মার জন্য ও মহামারি থেকে রক্ষা পেতে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.