দেশে পৌঁছাল মডার্নার ৩০ লাখ ডোজ টিকা

যুক্তরাষ্ট্র থেকে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশের জন্য পাঠানো মর্ডানার আরও ৩০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছেছে।

সোমবার রাত সা‌ড়ে ৯টায় টিকা বহনকারী উড়োজাহাজটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দ‌রে টিকাগু‌লো গ্রহণ ক‌রেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও স্বাস্থ্যমন্ত্রী জা‌হিদ মা‌লেক।

এর আগে চলতি মাসের শুরুতে প্রথম যুক্তরাষ্ট্রের তৈরি মডার্নার ১২ লাখ ৬৭ হাজার ২০০ ডোজ টিকা দেশে এসে পৌঁছায়।

বিশ্বজুড়ে টিকা সরবরাহের আন্তর্জাতিক প্লাটফর্ম কোভ্যাক্স থেকে এসব টিকা পাঠানো হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.