তুরস্কে বাস দুর্ঘটনায় বাংলাদেশিসহ নিহত ১২

তুরস্কে বাংলাদেশি, পাকিস্তানি ও আফগানিস্তানের অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় পড়ে অন্তত ১২ জন নিহত ও আরও ২৬ জন আহত হয়েছেন।

আজ রোববার স্থানীয় সময় ভোররাতে তুরস্কের পূর্বাঞ্চলে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

দুর্ঘটনা সম্পর্কে অবহিত স্থানীয় দুটি সূত্র রয়টার্সকে বলেছে, তুরস্কের ভান প্রদেশের ইরান সীমান্তবর্তী জেলা মুরাদিয়েতে দুর্ঘটনাটি ঘটেছে। সেখানে বাসটি একটি খাদে পড়ে যাওয়ার পর তাতে আগুন ধরে যায়।

দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি বলে উভয় সূত্রই বার্তা সংস্থাটিকে বলেছে। বাসটির মালিককে আটক করা হয়েছে বলে জানিয়েছেন তারা।

ইউরোপে অভিবাসনপ্রত্যাশীদের একটি প্রধান ট্রানজিট রুট তুরস্ক। প্রধানত ইরান, আফগানিস্তান ও পাকিস্তান থেকে যাওয়া অভিবাসনপ্রত্যাশীরা হেঁটে ইরান সীমান্ত পার হয়ে তুরস্কে প্রবেশ করে। তারপর তুরস্কের ইস্তাম্বুল শহর থেকে নৌকায় করে তারা ইউরোপের পথে পাড়ি জমায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.