করোনার মধ্যেও দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী

করোনাকে পেছনে ফেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ বুধবার (২১ জুলাই) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদুল আজহার নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তথ্যমন্ত্রী।

হাছান মাহমুদ বলেন, ‘করোনা মহামারির মধ্যেও আমাদের সমৃদ্ধি অব্যাহত আছে, আমাদের মাথা পিছু আয় বেড়েছে। করোনাকে পেছনে ফেলে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী। আসুন সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাই।’ তিনি বলেন, ‘করোনা মহামারির মধ্যে আমরা ঈদুল আজহা উদযাপন করছি। এই করোনার মধ্যে আমরা অনেককে হারিয়েছি। আল্লাহর কাছে প্রার্থনা করি তাঁদের যেন বেহেস্ত নসিব করেন। যাঁরা অসুস্থ আছেন তাঁরা যেন দ্রুত সুস্থতা লাভ করেন এবং বাংলাদেশসহ বিশ্ব করোনামুক্ত হোক আল্লাহ কাছে এটুকুই প্রার্থনা।’

তথ্যমন্ত্রী বলেন, আসুন আমরা সবাই মিলে সম্মিলিতভাবে দলমত নির্বিশেষে দেশকে স্বপ্নের ঠিকানায় নিয়ে যাই। আজকের দিনে এটুকুই প্রত্যাশা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.