আমাদের দেশেও হু হু করে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামেও করোনা হানা দিয়েছে। আতঙ্কিত না হয়েসবার প্রয়োজন ছিল সচেতনতার। আমাদের দেশে করোনায় দিন দিন মৃত্যুর তালিকা দীর্ঘ হচ্ছে এবং সংক্রমণের ঘটনা শুনে দেশবাসী আতঙ্কের মধ্যে দিনকাটাচ্ছে। সামান্য সর্দি -কাশি কিংবা ক্লান্তবোধ অনুভব করলেই কোভিড-১৯ হয়েছে ভেবে দিশেহারা হয়ে পড়ছেন অনেকে। মৃত্যুসন্নিকটে ভেবে অনেকেই দুশ্চিন্তায় গা ভাসাচ্ছেন। ঘুমের মধ্যেও করোনা আতঙ্ক ঘিরে ধরছে সবাইকে। দম বন্ধ হয়ে যাওয়ারভাবকে শ্বাসকষ্ট হিসেবে ভাবছেন অনেকেই।
যদিও আতঙ্ক আর দুশ্চিন্তা করোনা থেকে রক্ষায় তা কোনো সমাধান নয়। এই মহামারি থেকে রক্ষার একটিই পথ আর তাহলোআমাদের প্রত্যেককে আত্মবিশ্বাসী এবং সচেতন হতে হবে।প্রথম দিকে গ্রামের লোকজন বলত করোনা গ্রামে আসবে না কিন্তু আজ গ্রাম আর শহর নেই সর্বত্রই করোনার রোগী বৃদ্ধিপাচ্ছে। মানুষ যেন শারীরিক দূরত্ব মেনে চলতে পারে এ জন্য দেয়া হয় লকডাউন এবং ছুটির মতো কর্মসূচি। দফায় দফায়বাড়ানো হয় ছুটির মেয়াদ। উদ্দেশ্য একটাই- মানুষ যেন নিরাপদ থাকে, সুস্থ থাকে। করোনার সংক্রমণ যেন নিয়ন্ত্রণের মধ্যেথাকে।প্রতিদিন হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে কিন্তু এখনও দেশের মানুষের মধ্যে সচেতনতার অভাব লক্ষণীয়। এখনও যদিআমরা সচেতন না হই তাহলে আর কবে সচেতন হব?আমাদের দেশেও করোনাভাইরাসের সংক্রমণ থেকে সাধারণ মানুষকে নিরাপদ রাখতে সরকার শুরু থেকেই নানা উদ্যোগ গ্রহণকরে।
খুব জরুরি না হলে বাইরে বেরোনো বন্ধ করে দিই। বন্ধ মানে বন্ধ। পাড়ার দোকানটুকুও নয়। আত্মীয় বন্ধু প্রতিবেশী কারোর বাড়িযাবেন না, তাদেরও নিজের বাড়িতে ডাকবেন না। যেখানে ভিড় বেশি, কুড়ি জনের বেশি লোক জমায়েত হয়েছে সে জায়গা এড়িয়েচলুন। আমি একা কি করব? সবাই তো মানছে না’ – এই মানসিকতা থেকে বেরিয়ে আসুন। আপনার মাধ্যমে যদি একজনও ক্ষতিগ্রস্তহয় সে হল আপনার প্রিয়জন। বাবা-মা-স্বামী-স্ত্রী-সন্তান। যার সঙ্গে আপনি দিনের বেশিরভাগ সময় কাটাচ্ছেন তাকে আপনিইমৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন না তো? বয়স্ক মানুষ ছাড়াও যাদের হাইপ্রেসার, সুগার, হার্টের অসুখ, কিডনি, ক্যান্সার বা অন্য কোনোসাধারণ ক্রনিক রোগ আছে, করোনাভাইরাসের সংস্পর্শে এলে তাঁদেরও মৃত্যুর হার কয়েকগুণ বেড়ে যায়।
সচেতনতা ছাড়া এর আক্রমণ থেকে রক্ষা পাওয়া কঠিন বিষয় তাই আমাদের সবাই সম্মিলিতভাবে করোনার বিরুদ্ধে যুদ্ধ করতেহবে। এই যুদ্ধ ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার যুদ্ধ, সচেতনতার যুদ্ধ। ইতোমধ্যে বিশেষজ্ঞরা নিশ্চিত হয়েছেন যে, এ ভাইরাসটিএকজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের দেহে দ্রুত ছড়াতে পারে। করোনাভাইরাস মানুষের ফুসফুসে সংক্রমণ ঘটায় এবংশ্বাসতন্ত্রের মাধ্যমেই এটি একজনের দেহ থেকে আরেকজনের দেহে ছড়ায়। এর জন্য বিশেষভাবে প্রয়োজন একজন অপরজনথেকে নিজেকে দূরত্বে রাখা।
সকলের কাছেই একটা আবেদন, আমাদের আতঙ্কিত না হয়ে বরং সচেতনতা বাড়াতে হবে। একইসঙ্গে সবখানেই মহামারি থেকেরক্ষা পেতে হলে সংক্রমণ থেকে সচেতন থাকা ছাড়া আর অন্য কোনো বিকল্প নেই, সতর্ক ও সচেতনতার মধ্যদিয়েই মূলত করোনাভাইরাসের বিস্তার রোধ করা সম্ভব। আমাদের সবার সম্মিলিত সচেতনতারমাধ্যমেই সম্ভব হবে করোনামুক্ত বিশ্ব গড়া। তাই আসুন, নিজে সচেতন হই অন্যকে সচেতন করার চেষ্টা করি। আতঙ্ক নয় করোনাভাইরাস প্রতিরোধে চাই সচেতনতা। আমরা সচেতন হই, যথাসম্ভব নিজ ঘরে অবস্থান করি, ঘন ঘন সাবান/হ্যান্ড সানিটাইজারদিয়ে হাত ধুই।
নিয়ম মানুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিজেদের নিরাপত্তার স্বার্থে আমাদেরও প্রত্যেককে নিয়মটি মেনে চলা উচিত। খুব জরুরিপ্রয়োজন না হলে আমরা যেন ঘরের বাইরে না যাই। অন্যের সংস্পর্শ যেন এড়িয়ে চলি। আর বাইরে বের হলেও যেন শারীরিকদূরত্ব বজায় রাখি, আঁধার কেটে যাবে, পৃথিবীর অসুখ সেরে যাবে, সুদিন আসবে, ইনশাআল্লাহ।

লেখক: আবু জাফর শিহাব(এল এল বি)

