আজও রাজধানীতে গ্রেপ্তার ৬২১, জরিমানা ৩৪৬ জনকে

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকাডউনের তৃতীয় দিনে নির্দেশনা ভঙ্গ করায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৬২১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)। আর ভ্রাম্যমাণ আদালতে ৩৪৬ জনকে জরিমানা করেছে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা।

শনিবার (৩ জুলাই) ডিএমপির আটটি বিভাগে অভিযানের এসব তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, লকডাউনের তৃতীয় দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৬২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ৩৪৬ জনকে ১ লাখ ৬ হাজার ৪৫০ টাকা জরিমানা করা হয়েছে।

এডিসি ইফতেখায়রুল ইসলাম আরও বলেন, সরকার ঘোষিত লকডাউনে সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ৮৮৫ মামলায় ১৯ লাখ ২২ হাজার ৫৫০ টাকা জরিমানা করেছে ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.