মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে প্যারিসে “কবিতায় আড্ডা” অনুষ্ঠিত”

 মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে কবিতায় আড্ডা ফ্রান্সের বছরব্যাপী সাহিত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে গত ১৪ জুন ২০২১ ফ্রান্সের প্যারিস এ অনুষ্ঠিত হয়ে গেল “কবিতায় আড্ডা”। অনুষ্ঠানে করোনাকালীন সাহিত্য, সাংস্কৃতিক ও নাট্য চর্চর বর্তমান প্রেক্ষাপট ও উত্তরণে করনীয় বিষয়ে অংশগ্রহণকারীরা আলোচনা করেন।

 

 

আলোচনায় অংশগ্রহনকারীরা প্রায় স্তিমিত সাংস্কৃতিক চর্চাকে পুণরোজ্জীবিত করে এর ধারাবাহিকতা বজায় রাখতে সমন্বিত উদ্যোগ গ্রহণের জন্য মত প্রকাশ করেন এবং দল মতের উর্ধ্বে থেকে সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহ্বান জানান। ফ্রান্সে বসবাসরত আবৃত্তি কর্মী, সাংস্কৃতিক সংগঠক, সাংবাদিক ও সংস্কৃতি অনুরাগীদের অংশগহণে সোয়েব মোজাম্মেলের সঞ্চালনায় এবং সংগঠক রাকিবুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা জাগরণী সংগীত ও এর ফরাসী অনুবাদ উপস্থাপন করেন সংগঠক, সাংস্কৃতিক অনুরাগী হাসনাত জাহান, আবৃত্তি করেন মুহাম্মদ গোলাম মোর্শেদ, লিমা খান, জুয়েল দাশ রায় লেনিন। সংগীত পরিবেশন করেন সংগঠক মিলি ইসলাম।

 

এছাড়াও অনুষ্ঠানে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বাংলার বীর জেনারেল আতাউল গণি ওসমানী কে নিবেদন করে স্বরচিত কবিতা পাঠ করেন কবি বদিউজ্জামান জামান।

প্যারিস থেকে রাকিবুল ইসলাম ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.