করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৮১, শনাক্ত ৬০৫৮

দেশে করোনাভাইরাসে আরও ৮১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৩ হাজার ৮৬৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৫৮ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো  ৮ লাখ ৭২ হাজার ৯৩৫ জন।

বৃহস্পতিবার (২৪ জুন) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে সুস্থ হয়েছেন ৩ হাজার ২৩০ জন। এ নিয়ে মােট সুস্থ হলেন ৭ লাখ ৯৪ হাজার ৭৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় মোট ৩০ হাজার ৩৯১টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার হিসাবে শনাক্তের হার ১৯ দশমিক ৯৩ শতাংশ। সুস্থতার হার ৯১ দশমিক শূন্য ৫ শতাংশ। মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ৫৫ জন এবং নারী ২৬ জন। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৩ জন, চট্টগ্রামে ৭ জন, রাজশাহীতে ২০ জন, বরিশালে ৩ জন, খুলনায় ২৩ জন, সিলেটে ৫ জন, রংপুরে ৭ জন ও ময়মনসিংহে ৩ জনের মৃত্যু হয়।

এর আগে বুধবার (২৩ জুন) ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৫ জনের মৃত্যু এবং ৫ হাজার ৭২ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.