করোনায় দেশে মৃ’ত্যু ও শনাক্ত দুটোই বেড়েছে

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৯১৩ জনে। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ২ হাজার ৩২২ জন। এ নিয়ে মোট শনাক্ত হলো ৮ লাখ ১৫ হাজার ২৮২ জন।

এর আগে সোমবার (৭ জুন) ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছিল ৩০ জনের এবং একই সময়ে শনাক্ত হয়েছিল ১ হাজার ৯৭০ জন।

মঙ্গলবার (৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.