৫ বছরের মাথায় ভাঙল মাহির সংসার

অবশেষে গুঞ্জনই সত্য হলো। বিয়ের ৫ বছরের মাথায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সংসার ভেঙে গেছে। মাহি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন। পারভেজ মাহমুদ অপুকে ২০১৬ সালে বিয়ে করেছিলেন মাহি।

২২ মে রাতে মাহি ফেসবুকে লিখেছেন, এই পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার সাথে থাকতে না পারাটা অনেক বড় ব্যর্থতা।পৃথিবীর শ্রেষ্ঠ শ্বশুরবাড়ির মানুষগুলোকে আর কাছ থেকে না দেখতে পাওয়াটা, বাবার মুখ থেকে মা জননী, বড় বাবার মুখ থেকে সুনামাই শোনার অধিকার হারিয়ে ফেলাটা সবচেয়ে বড় অপারগতা। আমাকে মাফ করে দিও ।তোমরা ভালো থেকো। আমি তোমাদের আজীবন মিস করবো।

বিচ্ছেদের বিষয়ে মাহি সংবাদমাধ্যমকে জানান, ‘বিষয়টি সত্যি। তবে অনুরোধ করবো নেতিবাচক কিছু না লেখার জন্য। আমি চাই পরস্পরের সম্মানবোধটা বাঁচুক।’
২০১৬ সালের ২৫ মে মাহি-অপু জমকালো আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.