মহামারী করোনাকালে বেকার হয়ে পড়া অসহায়, দরিদ্র পরিবারের শিশুদের মাঝে ঈদের পোশাক বিতরণ করলো সামজিক সংগঠন ওব্যাট হেল্পার্স বাংলাদেশ।
বৃহস্পতিবার সকালে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরের বিহারী ক্যাম্প ও বস্তির ১৫০ জন ছিন্নমূল শিশুদেরকে মার্কেটে নিয়ে গিয়ে তাদের পছন্দ মতো ঈদের পোশাক কিনে দেন ওব্যাট হেল্পার্স বাংলাদেশের সেচ্ছাসেবকরা। ঈদের নতুন পোশাক পেয়ে সুবিধা বঞ্চিত শিশুদের চোখে-মুখে ফুটে উঠেছিল খুশির ঝিলিক।
ওব্যাট হেল্পার্স বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার মো:রাজু বলেন, প্রতি বছরের মতো এবারো রমজান মাস জুড়ে ওব্যাট হেল্পার্সের পক্ষ থেকে সুবিধাবঞ্চিতদের মাঝে খ্যাদ্য সামগ্রী বিতরণ ও শিশুদের ঈদের নতুন পোশাক কিনিয়ে দেয়া হয়।
এসময় ওব্যাটের এ কার্যক্রমে সহযোগীতা করার জন্য ওব্যাট থিংক থ্যাংকের সকল সেচ্ছাসেবীদের ধন্যবাদ জানান তিনি।

