বর্তমানে বাংলাদেশে নোবেল করোনার ধকল চলছে। দেশে বর্তমানে করোনার দ্বিতীয় ঢেউয়ের মাঝেও আগামী জুন মাসের তিন তারিখে নিয়মতান্ত্রিকভাবে বাৎসরিক বাজেট পেশ হতে যাচ্ছে। বর্তমানে করোনাকালিন সময়ে আগামীর বাজেট কেমন হবে, কেমন হওয়া প্রয়োজন কিংবা কি প্রত্যাশা ? মূলত বাজেট নিয়েই চতুষ্কোণে অগ্রিম আলোচনা।
চতুষ্কোণ কথোপকথনে অগ্রিম বাজেট আলোচনায় অতিথি হয়ে উপস্থিত আছেন, পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশের সিনিয়র অর্থনীতিবিদ এবং আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডক্টর আশিকুর রহমান। বাংদেশ অর্থনৈতিক সমিতির সাধারণ সম্পাদক ডক্টর জামালউদ্দিন আহমেদ। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ( সিপিবি) সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।
চতুষ্কোণ কথোপকথনের অগ্রিম বাজেট আলোচনাটি আগামীকাল ২৯/০৫/ ২১ তারিখ শনিবার ইউরোপের সময় সন্ধ্যা ০৬ : ০০ টা এবং বাংলাদেশ সময় রাত ১০ : ০০ টায় শুরু হবে। অগ্রিম বাজেট আলোচনা অনুষ্ঠানটির সঞ্চালনায় থাকবেন শুদ্ধস্বর ডটকম পত্রিকার যুগ্ম সম্পাদক বুলবুল তালুকদার।
অনুষ্ঠানটি ইউ- টিউব চ্যানেল, পত্রিকার চ্যানেল এবং সঞ্চালকের ফেইসবুক থেকে সরাসরি সম্প্রচার হবে।
অনুষ্ঠানটি দেখা এবং করোনাকালিন বাজেটের প্রত্যাশা নিয়ে প্রশ্ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

