শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

প্রিয়আলো ডেস্ক: ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে দুই দিন বন্ধ থাকার পর শিমুলিয়া-বাংলাবাজার রুটে শুক্রবার সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এতে দুর্ভোগ কমেছে মানুষের| ঢেউয়ের তোড়ে বিভক্ত হয়ে যাওয়া দুই নম্বর ঘাটের একাংশ চালু করা হয়েছে। সংযোগ সড়ক জলমগ্ন থাকায় ৪ নম্বর ঘাট সচল হয়নি। তবে সংস্কারের পর ১ নম্বর ও ৩ নম্বর ঘাট চালু করা হয়েছে। এ রুটে এখনো বন্ধ রয়েছে লঞ্চ চলাচল। এতে যাত্রী পারাপার কিছুটা বিঘ্নিত রয়েছে।

শিমুলিয়া ঘাট সুপার কাজী মফিজুল ইসলাম জানান, বহরের ১৮টি ফেরি মধ্য এখন ১৫টি ফেরি চলাচল করছে। অপর ৩টি ফেরির মধ্যে ‘শাহ মখদুম’ সকাল পৌনে ৮টার দিকে যানবাহনসহ মাঝ নদীতে বিকল হয়ে ঘাটে ফিরে আসে। বিকল রয়েছে ডাস্প ফেরি লেন্টিং। এছাড়া রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীরকে পাটুরিয়ায় পাঠানো হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.