রোজিনা ইসলামের মুক্তি দাবী করলেন ইউরোপ প্রবাসী গণমাধ্যম ও মানবধিকার কর্মীরা

প্রথম আলো’র সিনিয়র সাংবাদিক রেজিনা ইসলাম গত তিন বছর ধরেই স্বাস্থ্য মন্ত্রনালয়ে অনিয়ম ও স্বাস্থ্য অধিদপ্তরের সরকারী কেনাকাটায় জনগনের অর্থের অপব্যাবহার ও অপচয় নিয়ে অসংখ্য প্রতিবেদন প্রকাশ করেছেন, তারই ধারাবাহিকতায় তিনি সম্প্রতি সচিবালয়ে অনুসন্ধানী তথ্যের খোঁজে কর্তব্য পালন করতে গিয়েছিলেন ।
 তাকে  প্রায় ৬ ঘণ্টা হেনস্তার পর  থানায় সোপর্দ, মামলা দায়ের, সারা রাত থানায় রাখা, আদালতে পাঠিয়ে রিমান্ডের আবেদন, জামিন না দিয়ে কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ প্রকাশ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে  প্রবাসী সাংবাদিক এবং মানব অধিকার কর্মীরা   ।
জার্মানি, অষ্ট্রিয়া, ইটালি  ইংল্যান্ড  থেকে প্রেরিত  এক বিবৃতিতে  তারা  বলেন, আমরা  গভীর উৎকণ্ঠার সঙ্গে লক্ষ্য করছি , ১৯২৩ সালের অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের আওতায় রোজিনা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই যুগে এই সময়ে একজন সাংবাদিকের বিরুদ্ধে ব্রিটিশ আমলের করা আইনে মামলা দায়ের সংশ্লিষ্টদের সংবাদপত্রের কণ্ঠরোধের নেতিবাচক মনোভাব ও অশুভ মানসিকতার বহিঃপ্রকাশ। যা গণমাধ্যমের স্বাধীনতা খর্বের চেষ্টার পাশাপাশি আগামী দিনের স্বাধীন সাংবাদিকতা ও মত প্রকাশের জন্য হুমকি। একটি গণতান্ত্রিক সমাজে এ ধরনের হীন চেষ্টা সংবাদপত্রের অস্তিত্বকে হুমকির দিকে ঠেলে দেয় ও পেশাকে চ্যালেঞ্জের দিকে নিয়ে যায়।
বিবৃতিতে তারা বলেন আমরা দীর্ঘদিন ধরে লক্ষ করছি  বাংলাদেশে গণমাধ্যম কর্মীরা কুখ্যাত ডিজিটাল আইন দ্বারা নিগৃহীত হচ্ছে , পেশাগত দায়িত্ব পালন করতে  যেয়ে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন , সাম্প্রতিক রোজিনার সাথে যে আচরণ করা হয়েছে তা কোনভাবেই মেনে নেয়া যায় না , আমরা অবিলম্বে রোজিনার মুক্তি দাবী করছি এবং স্বাস্থ্যমন্ত্রণালয়ের দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি দেয়ার আহব্বান জানাচ্ছি । বিবৃতিতে স্বাক্ষর করেন , মীর মোনাজ হক  সিনিয়র  সাংবাদিক ,   সরাফ আহমেদ, প্রতিনিধি প্রথম আলো , মারুফ মল্লিক কলামিস্ট , হাবিব বাবুল প্রধান সম্পাদক শুদ্ধস্বর ডটকম, সৌরভ আদনান খান সম্পাদক শুদ্ধস্বর ডটকম আমেরিকা ,  , আইরিন পারভিন   যুগ্ম সম্পাদক শুদ্ধস্বর ডটকম   ইটালি , বুলবুল তালুকদার   যুগ্ম সম্পাদক  শুদ্ধস্বর ডটকম  অষ্ট্রিয়া , নাজিম চৌধুরী    প্রধান নির্বাহী বেতার বাংল লন্ডন,    ফারুখ নেওয়াজ খান  লন্ডন প্রবাসী সাংবাদিক , মাহবুবুর রহমান  জার্মান প্রবাসী  মানবধিকার কর্মী, নাজির  মোহাম্মদ খান খসরু ইটালি প্রবাসী রাজনৈতিক ব্যক্তিত্ব  ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.