মুখে-হাতে আ’ঘাতের চিহ্ন, দিয়াকে নিয়ে উদ্বিগ্ন নেটিজেনরা

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দিয়া মির্জা অন্তঃসত্ত্বা। সম্প্রতি তার একটি ইনস্টাগ্রাম পোস্ট নেটাগরিকদের চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ছবিতে দিয়ার মুখে ও হাতে আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। সেই অবস্থাতেই ধ্যান করছেন তিনি। আর এ কারণেই সবাই উদ্বিগ্ন।

মূলত বিশ্ব ধ্যান দিবস উপলক্ষে ছবিটি শেয়ার করেন দিয়া। ক্যাপশনে স্পষ্টভাবে লিখে দিয়েছিলেন- ছবিটি কাফির ওয়েব সিরিজের শুটিং সেটে তোলা। এগুলো প্রকৃত চোট নয়। ওয়েব সিরিজটি মুক্তি পেয়েছে ২০১৯ সালে। কিন্তু দিয়ার সেই লেখাটি অনেকেরই চোখে পড়েনি।

নেটিজেনদের অনেকেই দিয়ার পোস্টের শেষ লাইনটি লক্ষ্য না করে, অভিনেত্রীর চোট নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। একজন লেখেন- সে তো বুঝলাম, কিন্তু তোমার মুখে কী হল? অন্য একজন লিখেছেন- চোট কী করে লাগল? অনেকেই দিয়া ও তাঁর হবু সন্তানকে নিয়ে নিজেদের চিন্তার কথা জানান। অনেকে আবার লেখেন, তাঁরা শুরুতে এই ছবি দেখে ঘাবড়ে গিয়েছিলেন তবে শেষের লাইনটি পড়ে শান্তি ফিরে এসেছে। সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.