??????????????????????????????????????????????????????????????????????????????

ঢাকায় লঙ্কান দলে ক’রোনার হানা

দুই ক্রিকেটারসহ বাংলাদেশ সফরে আসা শ্রীলঙ্কা দলের একজন কোচ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রোববার (২৩) সকালে শ্রীলঙ্কান গণমাধ্যম নিউজ সেন্টার বিষয়টি নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনে তারা জানায়, বোলিং কোচ চামিন্দা ভাস, অলরাউন্ডার ইসুরু উদানা ও পেসার শিরান ফার্নান্দো কোভিড পজেটিভ হয়েছেন।

এদিন দুপুর একটায় শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশ দলের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি আয়োজন হবে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

সব প্রস্তুতি যখন সম্পন্ন ঠিক শেষ মুহূর্তে সফরকারীদের করোনা আক্রান্তের খবর সামনে এলো।

নিউজ সেন্টার দাবি করছে, তিনজন করোনা আক্রান্ত হওয়ায় সিরিজ আয়োজন নিয়ে জেগেছে শঙ্কা। অন্যদিকে দ্বিতীয় পিসিআর টেস্ট রিপোর্টের অপেক্ষায় রয়েছে লঙ্কা শিবির।

গেল ১৬ মে ঢাকায় এসে পৌঁছায় শ্রীলঙ্কা। তার আগে তিন দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিন থাকতে হয়েছিল কুশল পেরেরা নেতৃত্বাধীন দলটি।

কোয়ারেন্টিন শেষে ২১ মে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রস্তুতি ম্যাচে অংশ নেয় সফরকারীরা। সিরিজের বাকি দুই ওয়ানডে ২৫ ও ২৮ মে মাঠে গড়ানোর কথা।

আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগের অংশ হিসেবে প্রতি ম্যাচই বসার কথা মিরপুরে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.