মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে : মান্না

  ‘করোনা মোকাবিলায় সরকার শুধু ব্যর্থ নয়, সম্ভাব্য আশু ভয়াবহতায় ন্যূনতম মানুষের পাশে দাঁড়ানোর কোনো লক্ষণও দেখা যায় না।               আজ নাগরিক যুব ঐক্যের কেন্দ্রীয় কমিটি আয়োজিত ইফতার আয়োজনে উপস্থিত থেকে তার বক্তব্যে এ-কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক জনাব মাহমুদুর রহমান মান্না। তিনি আরও বলেন, ত্রাণ, মাস্ক, পিপিই কী নিয়ে ব্যবসা করেনি সরকার! সারাদেশে চাঁদাবাজি, লুটপাট করে ওরা এমন একটি অবস্থা করেছে, এখন যখন করোনা মহামারিতে ক্ষতিগ্রস্ত জনগণের পাশে দাঁড়ানোর প্রয়োজন হয়েছে, তারা ৮ কোটি দরিদ্র মানুষের জন্য ১০ কোটি টাকা সহায়তার ঘোষণা দেয়। এতো বড় বাজেট, সব লুটপাট আর লোক দেখানো উন্নয়নে শেষ করে ফেলেছে আওয়ামীলীগ সরকার। মানুষ এখন এদের এই সন্ত্রাস, দুর্নীতি আর অপশাসন থেকে মুক্তি চায়।

 

মানুষের পিঠ দেয়ালে ঠেকে গেছে। সরকারের খামখেয়ালি, গনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে জনগণ এখন মাঠে নামতে শুরু করেছে। জনগণ মাঠে নামলে এই দুর্নীতিবাজদের আর পালানোর কোনো জায়গা থাকবে না। এ-সময় দলের সমন্বয়ক শহীদুল্লাহ কায়সার, নাগরিক যুব ঐক্যের সমন্বয়ক এস এম এ কবীর হাসান, নাগরিক নারী ঐক্যের আহ্বায়ক শাহনাজ রানু, সদস্য সচিব ফেরদৌসী আক্তার, ছাত্র ঐক্যের সভাপতি মোশাররফ হোসেন-সহ নাগরিক ঐক্যের বিভিন্ন অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শুদ্ধস্বর/বিটি

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.