গয়েশ্বর রায়ের ঈদ শুভেচ্ছায় খালেদা জিয়া এবং নিপুণ রায়ের মুক্তি কামনা

দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। নেতাকর্মীদের জন্য ঈদ উপহারও পাঠিয়েছেন তিনি।

 

খুদে বার্তায় পাঠানো ঈদ শুভেচ্ছায় গয়েশ্বর চন্দ্র লিখেন-

‘ঈদ আনন্দ একদিন, করোনা ঝুঁকি প্রতিদিন।

গণতন্ত্রের মা-খালেদা জিয়া মুক্ত হয়ে ফিরবে ঘরে,

তারেক রহমান ফিরবে দেশে, নামবে ঢল দেশজুড়ে।

ষড়যন্ত্র নিপাত যাক।

নিপুন রায় মুক্তি পাক।

ঈদ মোবারক’

গয়েশ্বর চন্দ্র করোনার কারণে ঈদ করছেন ঢাকায়। বিধিনিষেধের কারণে নিজ নির্বাচনী এলাকা কেরানীগঞ্জে যাবেন না।

জানা গেছে, নিজ নির্বাচনী এলাকায় না গেলেও দলের নেতাকর্মীদের জন্য ঈদ উপহার পাঠিয়েছেন গয়েশ্বর চন্দ্র।

তার পুত্রবধূ ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চেৌধুরী গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। তার মুক্তি কামনা করেছেন গয়েশ্বর।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.