হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তরুণ নিহত

রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মাহমুদুল হাসান রহিদ খন্দকার (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। এ সময় মোটরসাইকেল চালক তার এক বন্ধু আহত হয়েছেন। তার নাম মারজান।

শুক্রবার বিকালে এ ঘটনাটি ঘটে। পেশায় দোকান কর্মচারী রহিদ ১৪৮/১, দক্ষিণ যাত্রাবাড়ীর ওহিদুর রহমান খন্দকারের ছেলে। তিন ভাই ও এক বোনের মধ্যে রহিদ ছিলেন তৃতীয়।

দুর্ঘটনায় হতাহতের সত্যতা নিশ্চিত করেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, লাশটি ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।

নিহতের বড় ভাই রানা খন্দকার জানিয়েছেন, আজ (শুক্রবার) আনুমানিক বিকাল চারটার দিকে তার বন্ধু মারজানের মোটরসাইকেলে চড়ে বেরিয়েছিল রহিদ। যাত্রাবাড়ী থেকে গুলিস্তান যাওয়ার পথে হানিফ ফ্লাইওভারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় বলে শুনতে পেরেছেন তারা। গুরুতর আহত অবস্থায় লোকজন তাদের দু’জনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে চারটায় রহিদকে মৃত ঘোষণা করেন। মারজান চিকিৎসাধীন রয়েছেন। মারজান শিক্ষার্থী, সে একই এলাকার বাসিন্দা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.