আমাকে খুনের পরিকল্পনা করা হতে পারে‌ : মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মন্তেশ্বরের জনসভায় বিস্ফোরক অভিযোগ করে বলেন, ‘‌স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দেশের কাজ ছেড়ে হিংসা ছড়ানোর চক্রান্ত করে চলেছেন। আমি তার বিরোধিতা করছি। এতে আমাকে খুনের পরিকল্পনা করা হতে পারে। ’

রাত পোহালেই চতুর্থ দফার ভোট।

এর আগে আজ শুক্রবার একাধিক নির্বাচনী সভা ছিল মমতার। অমিত শাহকে আক্রমণ করে আরও বলেন, ‘‌হোম মিনিস্টার দেশের কাজ করছেন না। অথচ কোথায় কীভাবে কার উপর হামলা করা যায়, কীভাবে পুলিশকে দিয়ে মানুষকে ভয় দেখানো যায়। সেসব চক্রান্ত করে বেড়াচ্ছেন।

তাই আমি মোদীকে বলব, স্বরাষ্ট্রমন্ত্রী দাঙ্গা লাগাচ্ছেন, তাকে কন্ট্রোল করুন। আমি এসব বলছি বলে আমাকে খুনের চক্রান্ত করতে পারে। কিন্তু আমি কিছুতে ভয় পাই না। যতদিন বাঁচব, বলবই।বাঁচলে বাঘের বাচ্চার মতোই বাঁচব বলেও হুঁশিয়ারি দেন মমতা।

সূত্র : হিন্দুস্তান টাইমস।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.