অগ্রিম টাকা নিয়ে ভ্যাকসিন না দেয়া গ্রহণযোগ্য নয়, পাপন

সেরামকে শক্ত ভাষায় বলা উচিত ভ্যাকসিন আমাদের দিতে হবে: পাপন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, অগ্রিম টাকা নিয়ে ভ্যাকসিন না দেয়া গ্রহণযোগ্য নয়, সেরামকে শক্ত ভাষায় বলা উচিত, অগ্রীম টাকা অনুযায়ী ভ্যাক্সিন আমাদের দিতে হবে।

আজ শনিবার দুপুর ১২টার দিকে টিকা নিতে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাপন। পরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি করোনাভাইরাস প্রতিরোধী টিকার প্রথম ডোজ নেন পাপন। দেশজুড়ে শুরু হওয়া গণ-টিকাদান কর্মসূচির অংশ হিসেব রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালেই টিকা নেন তিনি।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.