আরমানিটোলায় আগুন: লাইফ সাপোর্টে সেই নবদম্পতি

রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ নবদম্পতি আশিকুজ্জামান ও ইসরাত জাহানকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।

শনিবার (২৪ এপ্রিল) সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউ থেকে তাদের লাইফ সাপোর্টে নেওয়া হয়।

ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক চিকিৎসক সামন্ত লাল সেন এ তথ‌্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় হাসপাতালে ভর্তি আরও দুজনের শরীরের ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। কেউ শঙ্কামুক্ত নয়। সবারই শ্বাসনালিতে সংক্রমণ হয়েছে।

মাত্র দেড় মাস আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আশিকুজ্জামানে সঙ্গে বিয়ে হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রী ইসরাত জাহানের।

উল্লেখ‌্য, বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ভোররাতে আরমানিটোলার হাজী মুসা ম্যানসনের নিচতলায় আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটি প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে পুড়ে এখন পর্যন্ত চার জন মারা গেছেন। হাসপাতালে ভর্তি আছেন চার জন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.