“কে যেন ডাকে মোরে”
মনে পড়ে এ ভোরে তোমারই
কেবল তোমারি
দিক দিগন্ত বলয়ের চতুষ্ককোনে
কে জানি বলে মোরে
এসো, এসো ধরো হস্ত মুষ্টিবদ্ধভরে
যেতে হবে আরও দুরে, অনেক দুরে
জীবনের সজীবতাকে, চলমানতাকে আরও
আরও গতিশীল ও বাস্তব নির্ভর করে
হে মানব।
(দুই)
“এক চিলতে পানির ফোটা”
মরুভূমির মধ্যে এক চিলতে পানির ফোটা
যেমন সন্চার করে বেচে থাকার, বেচে থাকার নুতন আশাবাদ, তাগিদ
ধুয়ে,মুছে সব ক্লান্তি, অবসাদ
ধ্বনিত করে উচ্চস্বরেঃ
তৃষ্নার্ত হে পথিক
পান করো পানি
সিক্ত করো নিজেকে অবিরাম
গতিতো তাোমার সম্মুখপানে
মহাকালের ডাকে ও টানে।
হে দৃড় প্রত্যয়ী মানব
এখনো যে রয়েছে কাজ অসমাপ্ত অনেক
উপসংহার টানার সময় এখনো হয়নি।
পারবে কি তুমি আজ নিজেকে, নিজেকে দাড় করাতে সম্মুখে মোর সে ধারা ও উচ্চতায় ?

সিনহা এম এ সাঈদ

