যুক্তরাষ্ট্র ও বহিবির্শ্বে বসবাসরত চিকিৎসক, প্রকৌশলী, পেশাজীবি ও বুদ্ধিজীবীদের সংগঠন ভয়েস অব গ্লোবাল সিটিজেন করোনায় আক্রান্ত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপার্সন, দেশপ্রেমিক রাজনীতিবিদ ও জননন্দিত নেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে দোয়া মাহফিলের আয়োজন করেন।
উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ভয়েস অব গ্লোবাল সিটিজেনের- বিশিষ্ট চিকিৎসক ডা. মুজিবুর রহমান মুজুমদার, ফ্যাকালটি, ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতাল; কামাল সাইদ মোহন, ফার্মাসিস্ট, ডা. জামাল উদ্দিন, অ্যালাবামা; ড. ইবরুল হাসান চৌধুরী, ফ্যাকালটি জেফাসন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন; ড. মোস্তাফিজুর রহমান, সাবেক ফ্যাকালটি আলবার্ট আইনস্টাইন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন; ড. জাহিদ দেওয়ান শামীম, সিনিয়র সাইন্টিস্ট, নিউইয়র্ক ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিন; ডা. ফায়সাল হাসান, মেরিল্যান্ড; ডা. সাঈদ খালেদ, নিউইয়র্ক; ডা. খাইরুল বাশার সিদ্দিক, নিউইয়র্ক; ডা. তারেক জামান, সাইন্টিস্ট অফিসার, ল্যাব কপোরেশন, নিউইয়র্ক; ডা. নিয়াজ মুহাইমেন, ক্যালিফর্নিয়া স্টেট ইউনিভার্সিটি; ডা. মাহবুবুর রহমান, নিউইয়র্ক সিটি ইউনিভার্সিটি; ডা. জাকির হোসেন, নিউইয়র্ক; ডা. আশরাফুল হক, নিউইয়র্ক; হাসান চৌধুরী, কারেকশন স্পেশালিস্ট, ডিপার্টমেন্ট অফ কারেকশন এন্ড রিহেবিলিটেশন, ম্যারিল্যান্ড
শুদ্ধস্বর/বিটি

