কৃষকের ধান কাটতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর

গতবারের মতো এবারও বোরো মৌসুমে কৃষকদের ধান কাটতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধামন্ত্রী শেখ হাসিনা।

সহযোগী সংগঠন কৃষকলীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভেচ্ছা প্রদানকালে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর এ নির্দেশনার কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়ের অভিঘাত শুরু হয়েছে। এ সময় কৃষকলীগের অনেক দায়িত্ব রয়েছে। আমাদের অন্যান্য সহযোগী সংগঠনেরও দায়িত্ব রয়েছে। বিশেষ করে ধানকাটার বিষয়টিতে গতবার কৃষক লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ অংশ নিয়েছিল। ঠিক এবার মাননীয় প্রধানমন্ত্রী চাইছেন, আমাদের কৃষক লীগ ধান কাটার মৌসুম কৃষকদের পাশে দাঁড়াবে। ধান কেটে প্রয়োজনে কৃষকদের বাড়ি বাড়ি পৌঁছে দেবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে গতকাল কথা হলে তিনি এ নির্দেশনা দিয়েছেন বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.