মিরপুরে এম সাইফুল্লাহ সাইফুলের আয়োজনে স্বাধীনতার সূবর্ণজয়ন্তী উদযাপন

শোষণ–বঞ্চনার পথ পেরিয়ে সশস্ত্র সংগ্রামের পর যুদ্ধবিধ্বস্ত যে দেশ ‘তলাবিহীন ঝুড়ি’র তকমা নিয়ে শুরু করেছিল যাত্রা; সেই বাংলাদেশ উন্নতির গতিতে বিশ্বকে তাক লাগিয়ে পূর্ণ করল ৫০ বছর। দেশজুড়ে নানা আয়োজনে চলছে ৫০ বছর উদপযাপন। তারই ধারাবাহিতায় মিরপুর ১০ এলাকায় জননেতা এম সাইফুল্লাহ সাইফুলের আয়োজনে সম্মিলিত কন্ঠে জাতীয় সঙীত গাওয়ার মাধ্যমে ৫০ বছর পূর্তির উদযাপন শুরু হয়। অন্ধকার থেকে আলোর পথে যাওয়ার নিদর্শন স্বরুপ শতহস্তে মোমবাতি প্রজ্বলন এর মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ ও গাজীদের স্মরণ করা হয়। মোমবাতি প্রজ্বলন শেষে আলোচনা সভায় অনুষ্ঠানের মধ্যমণি এম সাইফুল্লাহ সাইফুল বলেন, স্বাধীনতার ৫০ তম বছর পূর্তির আজকের এই অনুষ্ঠান থেকে আমরা শপথ করতে চাই বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কে সোনার বাংলায় রুপান্তরিত করব ইনশাআল্লাহ । আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.