ভ্যাকসিন নেয়ার ২ দিন পরেই করোনায় আক্রান্ত ইমরান খান

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। বর্তমানে তিনি বাড়িতে আইসোলেশনে আছেন। শনিবার (২০ মার্চ) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এ তথ্য জানিয়েছেন। তিনি টুইটে বলেছেন, ‘প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। ’

পরে পাকিস্তানের ক্ষমতাসীন দল তেহরিক-ই-ইনসাফের পক্ষ থেকে ফয়জলের টুইটটি রিটুইট করা হয়েছে। মাত্র দুদিন আগেই কোভিড-১৯ এর ভ্যাকসিন নিয়েছিলেন ইমরান খান। এরপরই তার করোনা শনাক্তের খবর প্রকাশ হলো।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের অনলাইন জানায়, শুক্রবার ইমরান খাইবার পাখতুনখাওয়া সফর করেছিলেন। ওই সময় তিনি মালাকান্দ বিশ্ববিদ্যালয়ে নতুন একাডেমিক ভবন উদ্বোধন করেন এবং শিক্ষার্থীদের একটি অনুষ্ঠানে ভাষণ দেন। সূত্র: জিও টিভি, ডন নিউজ।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.