শুদ্ধস্বর ডটকমের যুগ্ম সম্পাদক আইরিন পারভিনের উপস্থাপনায় বাংলাদেশে বই মেলা উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের
আয়োজন করেছে শুদ্ধস্বর ডটকম , প্রতিদিন ইউরোপীয় সময় সকাল আটটায় এবং বাংলাদেশ সময় দুপুর একটায় শুদ্ধস্বর ডটকমের চতুষ্কোণে বাংলাদেশ থেকে লেখক এবং প্রকাশকদের সাথে আলোচনা এবং মত বিনিময় করেন আইরিন পারভিন, মেলার প্রথম অতিথি ছিলেম আগামী প্রকাশনীর স্বত্বাধিকারী ওসমান গনি , দ্বিতীয় দিন লেখক দীপু মাহমুদ , আজকে ছিলেন লেখক সাংবাদিক মোজাফফর হোসেন । অনুষ্ঠানটি ইতিমধ্যেই বই প্রেমীদের কাছে জনপ্রিয়তা পেয়েছে । আইরিন পারভিন জানিয়েছেন তিনি এই অনুষ্ঠানটি বই মেলা শেষ পর্যন্ত প্রতিদিনই চালিয়ে যাবেন , তিনি বলেন লেখক এবং প্রকাশকরা এই অনুষ্ঠানের মাধ্যমে পাঠকদের কাছে তাদের লেখা বই সম্পর্কে জানাতে পারবেন ।
শুদ্ধস্বর/বি এস

