বাবার জন্য সব ফেলে দেশে ফিরলেন নায়ক মারুফ

চিত্রপরিচালক কাজী হায়াৎ করোনাভাইরাসে আক্রান্ত। তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন। বাবার অসুস্থতার খবর শুনে আমেরিকা থেকে দেশে ফিরেছেন নায়ক কাজী মারুফ।

মারুফ দীর্ঘদিন স্ত্রী-সন্তানসহ আমেরিকা বাস করছেন। বাবা অসুস্থ শোনামাত্র দেশে ফেরার সিদ্ধান্ত নেন তিনি। গত ১৭ মার্চ ঢাকা ফিরেই হাসপাতালে ছুটে গেছেন বাবাকে দেখতে। বাবার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন মারুফ।

কাজী হায়াৎ গত ৬ মার্চ করোনায় আক্রান্ত হন। এরপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বাসায় চিকিৎসা নিচ্ছিলেন। তার স্ত্রী ও মেয়েও করোনায় আক্রান্ত। অবস্থার অবনতি হলে দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করানো হয়।

এর আগে গত ২ মার্চ করোনার টিকা নেন কাজী হায়াৎ। এরপর জ্বর অনুভব করেন তিনি। ৩ দিন পার হওয়ার পরও জ্বর ভালো হয়নি। পরে করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

কাজী হায়াৎ এর আগে ২ এপ্রিল অনুষ্ঠিতব্য পরিচালক সমিতির নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে আসছিলেন। তার পরিচালিত শেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘বীর’। শাকিব খান অভিনীত সিনেমাটি এই পরিচালকের ৫০তম সিনেমা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.