“মোদির সফর ও বাংলাদেশের রাজনীতি”
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশের স্বাধীনতার সুবর্ন জয়ন্তী উপলক্ষে ২৬-২৭ মার্চ, ২০২১ সালে বাংলাদেশ সফরকে ঘিরে যা হলো এখানেও হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার জিতবে।
বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের খপ্পরে চলে যাচ্ছে, অতএব আাওয়ামী লীগকেই এখন দরকার বাংলাদেশকে এ সংকট থেকে আগলে রাখতে এ মতবাদ বা চিন্তা- চেতনা আমেরিকা ও পশ্চিমা বিশ্বে বিশেষ গুরুত্ব পেয়ে যাবে।
বিএনপি দিশেহারা, খালেদা জিয়া নিজে বাচার জন্য পরিবারের মাধ্যমে সরকারের সাথে সমঝোতা করছে বারবার। নিজের প্রশ্নে আপোষকামী হয়েছেন আপোষহীন নেএী। তাই তিনি দেশের ও জনগনের আস্হার অবস্থানকে দুর্বল করে ফেলেছেন।
নেতৃত্বের সংকট ও সঠিক দিকনির্দেশনার ঘাটতি বিএনপিকে ধীরে ধীরে “ব্ল্যাক হোলের” দিকে টানছে। অথচ বিএনপির সর্বস্তরের নেতৃত্ব ও কর্মবাহীনি এ সত্যতা বুঝতে ও উপলব্ধি করতে পারলেও নিছক পদ-পদবী হারনোর অথবা দলে কোনঠাসা হওয়ার ভয়ে একেবারেই নীরব।
জাতীয়তাবাদী বিএনপি এখন যেনতেন প্রকারে মসনদে যাওয়ার স্বপ্নে বিভোর। সেজন্য যদি ভারতের সাথে সমঝোতা করা যায় তাতেও মরীয়া হয়ে ঊঠেছে। সমস্যা হলো ভারতের আস্হা অর্জন নানাবিধ সন্দেহজনক প্রশ্নে জড়জড়িত। সুতরাং বিষয়টা আপাতদৃষ্টিতে সুদুরপরাহত বলেই উপসংহার টানা যায়।
সংসদের বিরোধী দল জাতীয় পার্টিও তথৈবচ। আওয়ামী লীগের কোলে অনাদরে লালিত- পালিত হচ্ছে, ইচ্ছায়- অনিচ্ছায়।
বাম পন্হীরা কবরস্হান, শশানের আশেপাশে ঘুরে বেড়াচ্ছে ভবঘুরের ন্যায়।
এই হলো স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আজকের বাংলাদেশের রাজনৈতিক হাল ও চালচিত্র।

সিনহা এম এ সাঈদ
২৭ মার্চ ২০২১

