সুস্মিতার প্রেমের সম্পর্কে ফাটল!

সাবেক মিস ইউনিভার্স ও বলিউড অভিনেত্রী সুস্মিতা সেন। নির্মাতা বিক্রম ভাট থেকে শুরু করে অভিনেতা রণদীপ হুদা এই অভিনেত্রীর প্রেমের গুঞ্জনের তালিকা মোটেও ছোট নয়। কিন্তু শেষ পর্যন্ত কাউকেই জীবনসঙ্গী করতে পারেননি তিনি।

বর্তমানে মডেল রহমান শলের সঙ্গে সুস্মিতার প্রেমের গুঞ্জন শোনা যাচ্ছে। কিন্তু সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এই অভিনেত্রীর একটি পোস্ট নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকেই ধারণা করছেন, রহমান শলের সঙ্গেও সম্পর্কে চিড় ধরেছে সুস্মিতার।

তার পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘সমস্যা হলো নারীরা মনে করে পুরুষদের মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু হয় না। পুরুষদের ভুল ধারণা, নারীরা কখনোই ছেড়ে যাবে না। কিন্তু তারা যাবে।’

ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে শখের বসে মডেলিং শুরু করেন রহমান শল। বিখ্যাত হওয়ার ইচ্ছা কখনোই ছিল না। ব্যবসায়ী হওয়ার ইচ্ছা থাকলেও পরিকল্পনায় পরিবর্তন এনেছেন। এখন মডেলিং নিয়েই ভালো আছেন বলে জানিয়েছেন তিনি। দুই বছরেরও বেশি সময় ধরে সুস্মিতার সঙ্গে প্রেম করছেন এই মডেল।

সম্প্রতি তার কাছে সুস্মিতাকে বিয়ের পরিকল্পনা জানতে চাওয়া বলে তিনি বলেন, ‘সুস্মিতা তার মেয়ে ও আমি ইতোমধ্যেই একটি পরিবার। কিছু সময় আমি তাদের বাবা, মাঝে মাঝে তাদের বন্ধু, আবার আমাদের লড়াইও হয়। আমরা একটা সাধারণ পরিবারের মতোই থাকি এবং এটা উপভোগ করি। তাই কবে বিয়ে করছি— এই ধরনের প্রশ্ন নিয়ে চিন্তা করি না। কখনো বিয়ে করলে আমরা সেটি লুকাব না।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.