মিয়ানমারে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে

মিয়ানমারের রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ ক্ষমতাসীন দলের শীর্ষ নেতাদের আটক করেছে দেশটির সেনাবাহিনী। সেই সঙ্গে মিয়ানমারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিয়েছেন দেশটির সামরিক বাহিনী সমর্থিত ভাইস প্রেসিডেন্ট মিন্ট সোয়ে। ক্ষমতা গ্রহণের পরই এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেন তিনি।

এর আগে সোমবার (১ ফেব্রুয়ারি) ভোরে দেশটির রাষ্ট্রপতি উইন মিন্ট ও ক্ষমতাসীন দলের নেত্রী অং সান সু চিসহ দলের শীর্ষ নেতাদের আটক করে সেনাবাহিনী।

গেল বছরের ৮ নভেম্বরের সাধারণ নির্বাচনে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বড় জয় পায়। সংসদে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৩২২টি আসন, যদিও এনএলডি ৩৪৬টি পায়। এদিন নব-নির্বাচিত সংসদের প্রথম অধিবেশন হবার কথা ছিল। তার আগেই সেনাবাহিনী ক্ষমতা নিজেদের পক্ষে নিলো।

এদিকে রাজধানী নিপিডসহ প্রধান শহর শহরগুলোতে মোবাইল ইন্টারনেট এবং টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়েছে। রাষ্ট্রীয় টেলিভিশনের সম্প্রচারও বন্ধ রয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.