নাসির-তামিমার বিরুদ্ধে এবার মামলা

এবার মামলা হলো বাংলাদেশের ক্রিকেটের ‘ব্যাড বয়’ খ্যাত নাসির হোসেনের নামে। মাঠের বাইরে তিনি এক সময় তুমুল আলোচনায় ছিলেন প্রেম-রোমান্সের কারণে। একটু দেরিতে হলেও বিয়ে করেছেন তিনি। কিন্তু তারপরও ঝামেলা যেন পিছু ছাড়ছে না তার।

সবশেষে নাসির হোসেন ও তার সদ্য বিবাহিত স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তাম্মির সাবেক স্বামী মো: রাকিব হাসান। মামলায় আগের বিয়ে গোপন থাকা অবস্থায় বিয়ে, অন্যের স্ত্রীকে প্রলুব্ধ করে নিয়ে যাওয়া, ব্যভিচার ও মানহানির অভিযোগ আনা হয়েছে।

বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান এ মামলা করেন। মামলার বাদি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৪ ফেব্রুয়ারি বিয়ে করেন নাসির। ১৯ ফেব্রুয়ারি হয় বিবাহোত্তর সংবর্ধনা। এরই মধ্যে অভিযোগ উঠে আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন তামিমা তাম্মি। আগের ঘরে একটি সন্তানও নাকি রয়েছে তাদের।

এর আগে গত শনিবার দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারীর একটি পোস্ট ভাইরাল হয়। ওই পোস্টে তামিমার স্বামী রাকিবের পক্ষে দাবি করা হয়েছে, এখনো তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাদের ঘরে রয়েছে ৮ বছর বয়সী একটি মেয়ে সন্তানও। তালাক না দিয়ে নতুন বিয়ে করায় তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন রাকিব।

ভাইরাল হওয়া ওই পোস্টে রাকিবের সাথে নাসিরের একটি অডিও কলও রয়েছে। যেখানে নাসির রাকিবকে ফোন দিয়ে জানতে চান কেনো তিনি জিডি করেছেন। এ নিয়ে দুজনের মধ্যে অনেক কথা হয়। একপর্যায়ে নামাজ পড়ার কথা বলে লাইন কেটে দেন রাকিব।

সেই কথোপকথনে জানা যায়, ২০১১ রাকিবের সাথে তামিমার বিয়ে হয়। বর্তমানে সৌদি এয়ার লাইন্সের কেবিন ক্রু হিসেবে কর্মরত রয়েছেন তামিমা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.