টাইগারদের ছুড়ে দেওয়া ৩৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়ায় নেমে শুরুতেই ধাক্কা খায় ক্যারিবীয় শিবির। ওপেনার জন ক্যাম্পবেল ও ক্রেইগ ব্রাথওয়েট জুটিকে বেশিদূর এগোতে দেননি মেহেদী হাসান মিরাজ।
ক্যাম্পবেলকে (২৩) লেগ বিফোরের ফাঁদে ফেলে স্বাগতিকদের ব্রেথ থ্রু এনে দেন মেহেদী হাসান মিরাজ। ৩৯ রানে প্রথম উইকেট হারায় উইন্ডিজ। এরপর মেহেদীর পরের ওভারেই বদলি ফিল্ডার ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন আরেক ওপেনার ব্রাথওয়েট (২০)। উইন্ডিজকে ঘুঁরে দাঁড়ানোর সুযোগ না দিয়ে এরপর ঘূর্ণি জাদুতে শায়নি মোসলেও (১২) লেগ বিফোরের ফাঁদে ফেলেন তিনি।
দলের এমন কঠিন পরিস্থিতিতে হাল ধরেন দুই মিডল অর্ডার ব্যাটসম্যান এনকেরুসা বোর্ন ও কাইল মায়ার্স। দিনের শেষমুহূর্ত পযুন্ত ব্যাটিং করে যান তারা। তাদের অবিচ্ছিন্ন ৫১ রানের জুটিতে খেলায় ফেলে উইন্ডিজ।
চতুর্থ দিনের খেলায় শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৩ উইকেটে ১১০ রান। ৩৭ ও ১৫ রানে অপরাজিত আছেন কাইল মায়ার্স ও এনকেরুমা বোর্ন।
জয়ের জন্য রবিবার (৭ ফেব্রুয়ারি) শেষ দিনে উইন্ডিজকে করতে হবে আরও ২৮৫ রান।
অন্যথায় পরাজয় এড়াতে হলে শেষ দিনের পুরো তিন সেশন ধৈর্য ধরে ব্যাটিং করে যেতে হবে। অন্যদিকে বাংলাদেশের জয়ের জন্য দরকার ৭ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ ১ম ইনিংস: ৪৩০ (মিরাজ ১০৩, সাকিব ৬৮, সাদমান ৫৯, মুশফিক ৩৮, লিটন ৩৮; জোমেল ওয়ারিক্যান ৪/১৩৩)। এবং ২য় ইনিংস: ২২৩/৮ (মুমিনুল হক ১১৫, লিটন ৬৯; রাহকিম কর্নওয়াল ৩/৮১, জোমাল ওয়ারিক্যান ৩/৫৭)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৫৯/১০ (ব্রাফেট ৭৬, মেয়ার্স ৪০, ব্ল্যাকউড ৬৮, দ্য সিলভা ৪২; মিরাজ ৪/৫৮)। এবং ২য় ইনিংস: ১১০/৩ (কাইল মায়ার্স ৩৭*, জন ক্যাম্পবেল ২৩, ক্রেগ ব্রাথওয়েট ২০; মিরাজ ৩/৫২)।
চতুর্থ দিনের খেলা শেষে ২৮৫ রানে পিছিয়ে উইন্ডিজ।

