জিয়ার খেতাব চূড়ান্তভাবে বাতিল হয়নি: তথ্যমন্ত্রী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব চূড়ান্তভাবে বাতিল হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর শের ই বাংলা নগরের জাতীয় বেতার ভবনে বিশ্ব বেতার দিবস-২০২১ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধনকালে তিনি এ কথা জানান।

তথ্যমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান পাকিস্তানের হয়ে কাজ করেছেন। যুদ্ধে জিয়ার ভূমিকা ছিলো মূলত পাকিস্তানের পক্ষে।

হাছান মাহমুদ আরও বলেন, যারা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের হয়ে কাজ করেছেন তাদের বড় বড় পদে বসিয়েছেন জিয়া। তার বড় প্রমাণ তিনি শাহ আজিজুর রহমানকে প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। তিনি মূলত মুক্তিযুদ্ধে পাকিস্তানের সহযোগী হয়ে কাজ করেছেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.