১০ মাস পর মন্ত্রিসভার বৈঠকে স্বশরীরে প্রধানমন্ত্রী

করোনাভাইরাস মহামারির কারণে প্রায় ১০ মাস পর মন্ত্রিসভা বৈঠকে স্বশরীরে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে নিয়মিত বৈঠকে অংশ নেন তিনি।

মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মন্ত্রিসভা বৈঠক অধিশাখা) মনিরা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনাভাইরাস মহামারির মধ্যে দীর্ঘদিন পর স্বশরীরে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন। বৈঠকে এজেন্ডা রিলেটেড ছয়জন মন্ত্রী ও ছয়জন সচিব স্বাস্থ্যবিধি মেনে অংশ নেন।

গত বছরের ৬ এপ্রিল সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে মন্ত্রিসভার শেষ বৈঠক হয়েছিল। ওই বৈঠকেও কয়েকজন মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নিয়েছিলেন। করোনা পরিস্থিতিতে এরপর থেকে মন্ত্রিসভার বৈঠকগুলো ভার্চুয়ালি হয়েছে। সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে মন্ত্রী-প্রতিমন্ত্রী ও সচিবরা অংশ নেন। আর গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় সভাপতিত্ব করেন শেখ হাসিনা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.