হাতীবান্ধায় ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহত

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রাকচাপায় দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন।

নিহত দুই পুলিশ সদস্য হলেন- উপপরিদর্শক (এসআই) আব্দুল মতিন এবং কনস্টেবল মুজিবুল আলম। আজ সোমবার বিকেলে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের খানের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওই দুই পুলিশ সদস্য হাতীবান্ধা থানায় ডিএসবি শাখায় কর্মরত ছিলেন। এসআই আব্দুল মতিনের বাড়ি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী এলাকায় ও কনস্টেবল মুজিবুল আলমের বাড়ি হাজীর বাড়ি রংপুর গঙ্গাচড়া উপজেলায়।

পুলিশ জানায়, এসআই আব্দুল মতিন ও কনস্টবল মুজিবুল আলম ওরফে হাজী মোটরসাইকেলযোগে বড়খাতা থেকে হাতীবান্ধা থানায় ফিরছিলেন। পথিমধ্যে খানের বাজার এলাকায় ট্রাকটিকে ওভারটেকের চেষ্টা করলে ট্রাকের নিচে চলে যায় তারা। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু ঘটে।

হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, চালক ও সহকারী চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.