সাকিব আল হাসানের দাদি আর নেই

ক্রিকেটার সাকিব আল হাসানের দাদি রেবেকা নাহার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৩ জানুয়ারি) রাত দশটার দিকে মাগুরা শহরের কেশব মোড়ে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল আনুমানিক ৮৭ বছর।

মৃত রেবেকা নাহারের নাতী (মেয়ের ছেলে) জাতীয় দলের সাবেক ফুটবলার মেহেদি হাসান উজ্জ্বল মোবাইলফোনে জানান, দীর্ঘদিন বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন রেবেকা নাহার। সবশেষ মঙ্গলবার ঢাকার নিউরো সাইন্স হাসপাতাল থেকে মাগুরায় আনা হয় তাকে।

রেবেকা নাহার দুই ছেলে, তিন মেয়ে, নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাদের মধ্যে সাকিব আল হাসান বর্তমানে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে খেলছেন। আর মেয়ের ছেলে মেহেদি হাসান উজ্জ্বল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় ছিলেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.