উপজেলায় নির্বাচনী সহিংসতা, ভাইয়ের নির্বাচনী অফিসেই ভাই খুন

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় নির্বাচনী সহিংসতায় বল্টু হোসেন (৪৮) নামে আওয়ামী লীগে এক কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বল্টু আসন্ন শৈলকুপা পৌর নির্বাচনের কাউন্সিলর প্রার্থী শওকত হোসেনের ছোট ভাই ও শৈলকুপা উপজেলার ষষ্টিবার গ্রামের মসলেম উদ্দীনের ছেলে।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, বুধবার রাতে কবিরপুর এলাকায় ভাইয়ের নির্বাচনী অফিসে বসে ছিলেন বল্টু। এ সময় ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আলমগীর হোসেন বাবুর সমর্থকেরা বল্টুকে কুপিয়ে জখম করলে তাকে দ্রুত কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

এর আগে ৮ জানুয়ারি মুক্তারের সমর্থকরা মাছরাঙা টেলিভিশন রাজশাহীর ক্যামেরাপারসন মাহফুজুর রহমান রুবেল এবং দীপ্ত টিভির ক্যামেরাপারসন রফিকুল ইসলামের ওপর হামলা চালায়।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.