রাজধানীতে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ধানমন্ডির মাস্টারমাইন্ড স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনের রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আটক করা হয়েছে তার প্রেমিক দিহানকে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ধানমন্ডির আনোয়ার খান মর্ডান হাসপাতাল থেকে বিকেল সোয়া ৪টার দিকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

রমনা ডিভিশনের ডিসি সাজ্জাদুর রহমান বলেন, নিহত শিক্ষার্থীর শরীরের উপরের দিকে কোনো আঘাতের চিহ্ন নেই।ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে।

কলাবাগান থানার ওসি-তদন্ত আসাদুজ্জামান বলেন, আনুশকা নামের ওই শিক্ষার্থী তার প্রেমিক দিহানের বাসায় যান।সেখানে অজ্ঞান হয়ে পড়লে দিহান নিজেই তাকে হাসপাতালে আনে। তাদের মধ্যে দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল বলে প্রাথমিকভাবে তিনি জানিয়েছেন।

এ বিষয়ে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল মর্গে পাঠিয়েছি। শাহনূরের সঙ্গে এক ছেলের সম্পর্ক থাকার খবর পেয়েছি।  আনুশকার প্রেমিক দিহানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

ইমরান/এটিএনলাইফস্টাইল.কম

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.