নিহত সেই নারী ছিলেন ট্রাম্পের ‘অন্ধভক্ত’

যুক্তরাষ্ট্রের ক্যাপিটল ভবনে পুলিশের গুলি খাওয়া সেই নারী দেশটির বিমানবাহিনীর একজন সিনিয়র সদস্য হিসেবে এক সময় কাজ করেছেন। ক্যালিফোর্নিয়ার এই নারীর স্বামী জানিয়েছেন, তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের একজন অন্ধভক্ত ছিলেন। তার নাম আশলি বাবিট। ১৪ বছর কাজ করেছেন বিমানবাহিনীতে। বাবিটের শাশুড়ি ফক্স ৫ ডিসেকে বলেছেন, ‘আমি সত্যি বুঝতে পারছি না সে কেন ওখানে যাওয়ার সিদ্ধান্ত নিল।

গুলে খেয়ে হাসপাতালে মারা যাওয়ার একদিন আগে বাবিট টুইটারে লেখেন,‘কিছুই আমাদের থামাতে পারবে না।’

ট্রাম্পের ডাকে সাড়া দিয়ে ক্যাপিটল ভবনে ঢোকার কয়েক ঘণ্টা আগেও তিনি টুইট কেরেন, ‘কংগ্রেস আজ বাসার আগে অবশ্যই কিছু না কিছু করতে হবে।’

বাবিটের পাশাপাশি এ দিনের সংঘর্ষে আরও তিনজন মারা গেছেন। অধিবেশনের সময় সিনেটরদের ওপর হামলা দেখে পুলিশ গুলি চালাতে বাধ্য হয়।

স্থানীয় সময় বুধবার কংগ্রেসের ওই যৌথ অধিবেশনে আইডেনও কমলা হ্যারিসকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট হিসেবে সরকারিভাবে স্বীকৃতি দেওয়া হয়।

এসব প্রক্রিয়ার আগে প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকেরা ক্যাপিটল ভবনে হামলা চালান। এ সময় অধিবেশন কয়েক ঘণ্টা স্থগিত ছিল।

পুলিশ হামলাকারীদের ভবনটি থেকে সরিয়ে দেওয়ার পর অধিবেশন আবার শুরু করা হয় এবং যুক্তরাষ্ট্রের সংবিধার অনুযায়ী কংগ্রেস সদস্যরা তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে শেষ করেন। পরে ট্রাম্প বিবৃতিতে বলেছেন, নির্ধারিত সময়ে (২০ জানুয়ারি) ‘নিয়মতান্ত্রিকভাবে’ ক্ষমতা ছাড়া হবে।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.