বিজয়কে সুসংহত করার পথে প্রধান অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তি : কাদের

সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করে বিজয়কে সুসংহত করার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ রোববার সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘বিজয়কে সুসংহত করার পথে প্রধান অন্তরায় সাম্প্রদায়িক অপশক্তি, এই অপশক্তিকে পরাজিত করে বিজয়কে সুসংহত করাই হবে প্রধান লক্ষ্য।’

তিনি বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে দেশে ঈর্ষণীয় উন্নয়ন সাধিত হয়েছে। এই বিজয়ের সুফলকে নস্যাৎ করতে সাম্প্রদায়িক শত্রুরা এখনো তৎপর।’

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.