দিহানের বাসার দারোয়ানকে ছেড়ে দিয়েছে পুলিশ

রাজধানীর কলবাগানে মাস্টারমাইন্ড স্কুলের ও লেভেলের শিক্ষার্থী আনুশকা নূর আমিনার ধর্ষণ ও হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া ইফতেখার ফারদিন দিহানের বাসার দারোয়ান দুলাল মিয়াকে ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় রমনা বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী কমিশনার (এসি) আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমরা যেহেতু তাকে আটক করিনি। সাক্ষী হিসেবে আদালতে তুলেছিলাম। সাক্ষী দেয়া শেষে সে এখন মুক্ত।

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক আ ফ ম আসাদুজামান বলেন, আনুশকা ধর্ষণ ও হত্যা মামলায় অভিযুক্ত দিহান ১৬৪ ধারায় যে জবানবন্দি দিয়েছেন আদালতে এর পরিপ্রেক্ষিতে আমরা সাক্ষী হিসেবে পলাতক দুলাল মিয়াকে হেফাজতে নিয়েছিলাম। সে ঘটনার দিন যা দেখেছেন তা আদালতের কাছে সাক্ষ্য দিয়েছেন।

এর আগে বৃহস্পতিবার (৭ জানুয়ারি) ঘটনার পর থেকেই পলাতক ছিলেন দিহানের বাসার গার্ড দুলাল মিয়া।

পরে গতকাল সোমবার (১১ জানুয়ারি) সকালে তাকে দিহানের বাসার সামনে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় কলাবাগান থানা পুলিশ। রাততর জিজ্ঞাসাবাদ শেষে আজ দুপুরে আদালতে গিয়ে সাক্ষ্য দেন দুলাল মিয়া। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ এ জবানবন্দি গ্রহণ করেন।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.