ঢামেকের জরুরি বিভাগে আগুন সিগারেট থেকে

ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগের চতুর্থ তলার আইসিউ রুমে লাগা আগুনের সূত্রপাত সিগারেট থেকে হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে লাগা আগুন ২০ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। আগুন নিয়ন্ত্রণে আনার পর সাংবাদিকদের ব্রিফ করেন ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক সালেহ উদ্দিন।

তিনি বলেন, সিগারেট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছি। এটা ছোট একটা অগ্নিকাণ্ড। ধোঁয়া রুমের ভেতরে চলে আসায় একটু সমস্যা হয়েছিল। এছাড়া রুমের ভেতরে যে ধোঁয়া ছিল এটা ড্রাই পাউডারের ধোঁয়া। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সিগারেটের ফেলে দেয়া অংশ থেকে আগুনের সূত্রপাত।

আগুনে কোনো হতাহত নেই জানিয়ে তিনি বলেন, আগুনের কারণে বেশি রোগী স্থানান্তর করা হয়নি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কোনো সমস্যা নেই।হাসপাতাল কর্তৃপক্ষ চাইলে চিকিৎসা কার্যক্রম শুরু করতে পারবে বলেও জানান এই কর্মকর্তা।

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.